দলত্যাগীদের উদ্দেশে কি বার্তা দিলেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন; একটা বিধানসভা ভোট সব হিসেব উল্টে দিয়েছে। ভাঙন শুরু হয়েছে বিজেপিতে। মুকুল রায় দল ছাড়ার পর বিজেপির আরও বেশ কয়েকজন নেতাও বেসুরো গাইতে শুরু করেছেন। এঁদের কয়েকজন ইতিমধ্যেই তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করে শাসকদলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করে ফেলেছেন।
এবার সেই দলত্যাগীদের কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তাঁদের উদ্দেশে দিলীপ ঘোষের সাফ বার্তা, চর্বি ঝড়ে গেলে তা, শরীরের জন্য ভালই হয়। এদিন দিলীপ ঘোষ বলেন, 'শরীরে হঠাৎ চর্বি হলে শরীরটা দেখতে খুব বড়সড় লাগে। কিন্তু আসলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। বিজেপির ক্ষেত্রেও তাই। এই চর্বি ঝড়ে গেলে তা আসলে শরীরের ভাল করবে।' এখানেই শেষ নয়, এই 'দলবদলু'দের আর কোনও দিন বিজেপিতে নেওয়া হবে কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে বল ঠেলেছেন রাজ্য বিজেপি সভাপতি।

Post a Comment